• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুথিদের দখল করা সব এলাকা পুনর্দখলে ইয়েমেন সরকারের সামরিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৬, ২৩:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি বলেন, হুথিদের নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত সরকারি বাহিনীর সামরিক অভিযান চলবে। পরে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র হুথিদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান।

আনসার আল্লাহ নামেও পরিচিত হুথিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। ওই অঞ্চলে ইয়েমেনের অধিকাংশ মানুষ বসবাস করেন। গত কয়েক বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের পশ্চিমা মিত্রদের একাধিক হামলা সত্ত্বেও হুথিদের পরাস্ত করা যায়নি। ইরানের সহায়তায় গোষ্ঠীটি তাদের অস্ত্র সক্ষমতাও বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে আকস্মিক অভিযানে হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি এবং লোহিত সাগরের প্রায় ১৫০ কিলোমিটার উপকূল দখল করে নেয়। এর ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথে তাদের প্রভাব বেড়েছে।

এদিকে ইয়েমেন সরকার সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় হুথিরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদ ও খুরাইস এলাকার স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের কথাও জানিয়েছে তারা।

হুথিরা দাবি করেছে, ইয়েমেনে গত ১২ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এসব হামলা চালিয়েছে। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে হুথিদের এই দাবি নিশ্চিত করেনি।

প্রেসিডেন্ট আল-আলিমি বলেন, সংঘাত কমানোর সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পাল্টা সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইয়েমেনকে সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আঞ্চলিক মিত্র ও আন্তর্জাতিক অংশীদারদের সরকারি বাহিনী ও প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে রয়টার্সকে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছিলেন, সৌদি আরব ও তাদের ইয়েমেনি মিত্ররা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, সৌদি বাহিনী আকাশপথে হামলা এবং ইয়েমেনি সরকারি বাহিনী স্থলপথে অভিযান চালাতে পারে।

ইয়েমেনে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধেরও নতুন একটি ফ্রন্ট তৈরি করেছে। সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে কয়েকটি আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে।

২০১১ সালের আরব বসন্তের গণআন্দোলনের পর ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা বাড়ে। পরবর্তী সময়ে জাইদি শিয়া মতাবলম্বী সশস্ত্র গোষ্ঠী হুথিরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। এরপর সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং এডেনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে।

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে পিএলসিকে সমর্থন দেয়। তবে দীর্ঘ সামরিক অভিযানের পরও হুথিদের পরাস্ত করা সম্ভব হয়নি। ২০২২ সালে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি হয়, যা চলতি বছর পর্যন্ত অনেকাংশে কার্যকর ছিল।

গত মাসে বাব আল-মান্দাব প্রণালি দখলের পর ইয়েমেনে স্থলযুদ্ধে হুথিরাই উদ্যোগ ধরে রেখেছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালি ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় চলতি বছর এর কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ শহরের কাছে কৌশলগত পাহাড়ি অবস্থানগুলোতেও হুথিরা সরকারি ও স্থানীয় বাহিনীর বিরুদ্ধে অগ্রগতি অর্জন করেছে বলে সামরিক সূত্র জানিয়েছে। তারা তাইজ ও দক্ষিণ উপকূলের এডেনের মধ্যে থাকা শেষ সড়কটির দিকে অগ্রসর হচ্ছে।

তাইজ-এডেন সড়কটি হুথিদের নিয়ন্ত্রণে চলে গেলে ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ কার্যত অবরুদ্ধ হয়ে পড়তে পারে। শহরটিতে কয়েক লাখ বেসামরিক মানুষ এবং হাজারো সরকারি সেনা অবস্থান করছে।

আরও পড়ুন

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের

টানা চার দিন কিয়েভের সেতুতে রাশিয়ার ড্রোন হামলা

সৌরজগতের বাইরের গ্রহ থেকে প্রথমবার রেডিও সংকেত শনাক্ত

এমন পরিস্থিতিতে ইয়েমেনের মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির প্রভাবে ইয়েমেনের কিছু এলাকায় প্রতি চারটি পরিবারের তিনটি পরিবার খাদ্যসংকটে রয়েছে। সংঘাতের কারণে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং লাখো মানুষের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ইয়েমেন
  • হুথি
এ সম্পর্কিত আরও খবর
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমানে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমানে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা!
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।